চট্টগ্রামের বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে ব্যাপক ক্ষতি
টানা বৃষ্টি ও বন্যায় চট্টগ্রামে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও অবকাঠামো খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের প্রাথমিক তথ্যে, লাখের বেশি কৃষিনির্ভর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে।
মৎস্য বিভাগ জানিয়েছে, ১২ হাজারের বেশি পুকুর ও শতাধিক ঘের প্লাবিত হওয়ায় প্রায় ১০৯ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। অন্যদিকে প্রাণিসম্পদ খাতে গবাদিপশু, হাঁস-মুরগি ও পশুখাদ্য মিলিয়ে প্রায় ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রায় ৩০০ কিলোমিটার সড়ক, অসংখ্য সেতু-কালভার্ট ও হাজারো বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া ও সীতাকুণ্ড।
জেলা প্রশাসন জানিয়েছে, পানি পুরোপুরি নেমে গেলে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে। এদিকে স্বাস্থ্য বিভাগ বন্যা-পরবর্তী সময়ে বিশুদ্ধ পানির সংকট ও ডায়রিয়াসহ পানিবাহিত রোগের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে
