ইতিহাসের সবচেয়ে দামি ৩০০ কোটির এক ম্যাচ

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দামি সেমিফাইনাল, মুখোমুখি ফ্রান্স-স্পেন

বাংলাদেশ সময় আজ রাত ১টায় বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ম্যাচটি শুধু ফুটবলীয় উত্তেজনাতেই নয়, খেলোয়াড়দের বাজারমূল্যের দিক থেকেও গড়তে যাচ্ছে নতুন ইতিহাস।

স্প্যানিশ দৈনিক এএস–এর তথ্য অনুযায়ী, দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য ৩০০ কোটিরও বেশি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকার বেশি। এটিই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল।

অনুশীলনে ফ্রান্স দল

দুই দলের মধ্যে বাজারমূল্যে এগিয়ে ফ্রান্স। ফরাসি দলের মোট মূল্য প্রায় ১৭৮ কোটি ডলার, আর স্পেনের ১৪৩ কোটি ডলার। ব্যক্তিগত মূল্যেও শীর্ষে আছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তার বাজারমূল্য প্রায় ২৩.৪ কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যার মূল্য প্রায় ২১ কোটি ডলার।

পজিশনভিত্তিক তুলনায় গোলরক্ষক ও মিডফিল্ডে এগিয়ে স্পেন। অন্যদিকে রক্ষণভাগ ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ফ্রান্সের। বিশেষ করে আক্রমণভাগের সম্মিলিত বাজারমূল্যই দুই দলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে।

ফুটবলের দুই পরাশক্তির এই লড়াইয়ে তাই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নজর থাকবে বিশ্বসেরা তারকাদের দিকেও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top