৯০ মিনিটে মন ভরে না আর্জেন্টিনার! জার্মানিকে টপকে ‘অতিরিক্ত সময়ের’ নতুন বিশ্বরেকর্ড

‘মেসিকে আবারও বিশ্বকাপ জেতাতে সবকিছুই করব’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে এই জয়ের সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে নতুন একটি রেকর্ডও গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াতেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৩ বার অতিরিক্ত সময়ে খেলা দলের রেকর্ড গড়ে আর্জেন্টিনা। এর আগে ১২টি করে ম্যাচ নিয়ে জার্মানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল তারা।

৯০ মিনিটে মন ভরে না আর্জেন্টিনার! জার্মানিকে টপকে ‘অতিরিক্ত সময়ের’ নতুন বিশ্বরেকর্ড

বিশ্বকাপে অতিরিক্ত সময়ে খেলা ১৩ ম্যাচের মধ্যে ১১টিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, যা নকআউট পর্বে তাদের মানসিক দৃঢ়তারই প্রমাণ।

সুইজারল্যান্ডের বিপক্ষে ১১২ মিনিটে হুলিয়ান আলভারেজ ও ১২১ মিনিটে লাউতারো মার্তিনেসের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top