চট্টগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে মো. জাবেদ (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার সোল্লার বাপের বাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় মাওলানা হাসেমের বাড়ি এলাকার মো. নাজেমের ছেলে।
পুলিশ জানায়, বাসার একটি কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

