খাগড়াছড়িতে অপপ্রচারের প্রতিবাদে রাজপথে যুবদল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে খাগড়াছড়িতে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

অপপ্রচারের প্রতিবাদে খাগড়াছড়িতে যুবদলের মিছিল

সমাবেশে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, মাহাফুজুর রহমান মাহাফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না।

বক্তারা অভিযোগ করেন, একটি মহল অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশে খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top