পতেঙ্গা সৈকতে ভোক্তা অধিকার ও প্রশাসনের অভিযান, জরিমানা ৪ লাখ ২০ হাজার টাকা

পতেঙ্গা সৈকতে দুই প্রতিষ্ঠানকে ৪.২০ লাখ টাকা জরিমানা, একটি সাময়িক বন্ধ

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। এর মধ্যে সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

পতেঙ্গা সৈকতে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৪ লাখ ২০ হাজার টাকা

মঙ্গলবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিতে পচা-বাসি খাবার বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পোকামাকড়ের উপস্থিতি এবং অনিবন্ধিতভাবে নিম্নমানের খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে জরিমানা আরোপ করা হয়।

এদিকে, অনিবন্ধিত অবস্থায় ব্যবসা পরিচালনার দায়ে পতেঙ্গা সৈকতের ‘চাটগাঁও রান্নাঘর’ নামের একটি প্রতিষ্ঠানকে হোটেল-রেস্তোরাঁ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top