ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

চট্টগ্রামের হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় সামির নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার পূর্বপাশে কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন শায়েস্তখাঁ পাড়ার প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে। তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিলেন সামির। এ সময় শহরমুখী একটি ডাম্প ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top