নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে সাতজনের কারাদণ্ড

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড

নোয়াখালীর সদর, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনের দায়ে সাতজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ১৭ ও ১৮ জুন জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়।

সেনবাগের মতইন গ্রাম, সোনাইমুড়ীর রথি গ্রাম এবং সদর উপজেলার দত্তেরহাট ও সোনাপুর এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top