চট্টগ্রামে অবৈধ কয়লা পরিবহন, জব্দ দুই নৌকা

চট্টগ্রামে চোরাই কয়লাসহ দুই নৌকা জব্দ

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন টন চোরাই খনিজ কয়লা ও দুটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।

৫ লাখ টাকার খনিজ কয়লাসহ ...

কোস্টগার্ড পূর্ব জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুটি কাঠের নৌকায় তল্লাশি করে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা কয়লা ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top