হাম আতঙ্ক বাড়ছে, একদিনে প্রাণ গেল আরও তিন শিশুর

 হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৯ শিশু।

 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৯৮ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯০ শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৫ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ১ হাজার ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৮১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৯৪।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top