বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রলীগ নেতার ওপর হামলা

বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রলীগ নেতার ওপর হামলা , চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাকারিয়া হাসান জিলহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত জাকারিয়া হাসান জিলহান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখার সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার বাড়বকুণ্ড এলাকার বাসিন্দা।

ছাত্রলীগ নেতা : জাকারিয়া হাসান জিলহান
ছাত্রলীগ নেতা : জাকারিয়া হাসান জিলহান

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড় এলাকায় তাকে ডেকে নেওয়া হয়। পরে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং পায়ের রগ কেটে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলতাফ হোসেন জানান, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত ছিল এবং পায়ের রগ কাটা ছিল বলে ধারণা করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ না পেলেও তদন্ত শুরু করেছে পুলিশ। Bangladesh Police জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top