মুরাদপুর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যেগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতামুলক সমাবেশ অনুষ্টিত

মোঃ জয়নাল আবেদীন:সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে মাদক, চাঁদাবাজ, ও লুটপাটের বিরুদ্ধে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ সেপ্টেম্বর (২০২০) মঙ্গলবার বিকাল চারটায় সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ বাজার সংলগ্ন এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সীতাকুণ্ড আওয়ামীলীগকে সোচ্চার হতে হবে। মাদক আমাদের যুব সমাজকে অন্ধকারে নিমজ্জিত করছে এবং হারিয়ে যাচ্ছে হাজারো মায়ের সন্তান। বিএনপি জামায়াত পন্থীরা এলাকায় এখনো চাঁদাবাজি ও দখলবাজি করে যাচ্ছে।দুঃখের বিষয় হচ্ছে, আমাদের মধ্যে থাকা কিছু ভাই তাদের মদদ দিচ্ছে। লুটপাট ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত করতে হবে। মুরাদ পুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কখনো যেনো এই ইয়াবা সম্রাটদের অধীনে না যায় তাই উত্তম কমিটি গঠন করা দরকার। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়ার নেতৃত্বে মুরাদপুর ৪ নং ওয়ার্ড হবে মাদক , সন্ত্রাস , চাঁদাবাজ ও লুটপাট মুক্ত সমাজ।

সাবেক ছাত্রনেতা মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাহার,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, এডভোকেট জামশেদ,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মফিজুর রহমান,৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা হাশেম সওদাগর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মুরাদপুর ইউনিয়নের সভাপতি মোঃ জামশেদ,মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায়হান উদ্দিন রেহান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top