সীতাকুণ্ডে ৭ টন ইলিশসহ ৪ বোট জব্দ, জরিমানা ৩ লাখ ৮০ হাজার টাকা

সীতাকুণ্ডে ৭ টন ইলিশসহ ৪ বোট জব্দ, জরিমানা ৩ লাখ ৮০ হাজার টাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৭ টন ইলিশসহ চারটি মাছ ধরার বোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা ইলিশ উপজেলার ২৫টি এতিমখানায় বিতরণ করা হয়।

রোববার (১২ অক্টোবর) রাত ২টার দিকে সাগরে অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর। উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ কোস্টগার্ড।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ জানান, মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার সময় সাগরে অবৈধভাবে মাছ শিকার করতে দেওয়া হবে না। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে।

অভিযানে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ইকবাল পিওসহ মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top