চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবিরকে কোতোয়ালি থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডবলমুরিং থানার ওসি শাহিনুল আলমকে বদলি করে বাকলিয়া থানার ওসি করা হয়েছে।

এ ছাড়া ডবলমুরিং থানার ওসি (তদন্ত) আরিফ ফয়সালকে একই থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
