মহেশখালীতে আটটি অস্ত্র উদ্ধার, দুজন আটক

কক্সবাজারের ‎মহেশখালীতে অভিযান চালিয়ে আটটি অস্ত্রসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে মহেশখালী থানা মাঠে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল শনিবার রাতে উপজেলার ছোটমহেশখালী ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে পুলিশ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাতে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৮টি অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে আটক করা হয় দুই ব্যক্তিকে।

মহেশখালীতে আটটি অস্ত্র উদ্ধার, দুজন আটক

আটকরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরের হরিনখাইন দীঘির পাড় এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া এবং মহেশখালী উপজেলার ছোটমহেশখালীর ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে।

জব্দ করা অস্ত্রের মধ্যে আছে দেশে তৈরি দুইটি রাইফেল, পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি।

‎থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান জানান, গত ২১ আগস্ট উপজেলার শাপলাপুর মিঠাছড়ি এলাকার গহিন পাহাড়ের ভেতরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামাদিসহ একজনকে আটক করা হয়েছিল। এরপর থেকে জেলা পুলিশ সুপারের নির্দেশে অস্ত্র উদ্ধারে মহেশখালী বিভিন্ন পয়েন্টে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। তারই ধারাবাহিকতায় ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে বিশেষ পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে।

‎মহেশখালীতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে ওসি অস্ত্র উদ্ধারে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top