আমিরাতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে চট্টগ্রামের যুবকের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে নির্মাণ কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মো. জামসেদুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার বিকেলে তিনি মারা যান। নিহত জামসেদুলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে।

আমিরাতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে চট্টগ্রামের যুবকের মৃত্যু

নিহতের স্বজনরা জানান, তিন বছর আগে তিনি কাজের উদ্দেশ্যে আরব আমিরাতে গিয়েছিলেন। তিনি সেখানকার বিভিন্ন এলাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৬ আগস্ট মুসাফ্ফা এলাকা থেকে আল আইন এলাকায় কাজ করতে যান তিনি। সেখানে নির্মাণাধীন একটি ভবনে কাজের সময় অসাবধানতাবশত সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরত্বর আঘাত পান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে ১৪ দিন মৃত্যুর সাথে লড়ে গত শনিবার বিকেলে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে নিহত জামসেদুলের ভাগ্নে মো. জোবায়ের জানান, তার মামার মৃত্যুতে নানাবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার লাশের অপেক্ষায় আছেন। এ সপ্তাহের মধ্যে লাশ দেশে পৌঁছাবে বলে তারা জানতে পেরেছেন।

এ প্রসঙ্গে জানতে বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেনকে ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top