চার লাখ ভোল্টের টাওয়ারের চূড়ায় উঠলেন যুবক, অতঃপর…

চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় গ্রিডের চার লাখ ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের চূড়ায় উঠে বসে থাকা এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম তানজিব (২৫)।

স্থানীয়রা জানান, জাতীয় গ্রিডের বিশাল আকৃতির বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের একেবারে চূড়ায় এক যুবককে বসে থাকতে দেখা যায়। উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের এত উঁচুতে তাকে দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়।

চার লাখ ভোল্টের টাওয়ারের চূড়ায় উঠলেন যুবক, অতঃপর...

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দুর্ঘটনার আশঙ্কায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে সঞ্চালন লাইনের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেয়া হয়। পরে দীর্ঘ প্রচেষ্টার পর যুবকটিকে নিরাপদে টাওয়ার থেকে নিচে নামিয়ে আনা হয়।

এদিকে খবর ছড়িয়ে পড়লে টাওয়ারের নিচে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় করেন। কীভাবে এবং কী কারণে তানজিব এত ঝুঁকিপূর্ণভাবে চার লাখ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের চূড়ায় উঠেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, জাতীয় গ্রিডের টাওয়ারের ওপর থেকে যুবকটিকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top