মাদকমুক্ত ফটিকছড়ি গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সরোয়ার আলমগীরের
অপরাধমুক্ত সমাজ গড়তে ফটিকছড়িকে মাদকমুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। আগামী শুক্রবার মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি ও সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় নিজ বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য ফটিকছড়ি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুক্রবারের র্যালি নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় থেকে শুরু হয়ে ফটিকছড়ি সদর বিবিরহাট বাসস্টেশনে শেষ হবে।

অভিভাবকদের সন্তানদের চলাফেরার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে সরোয়ার আলমগীর বলেন, মাদক ও সন্ত্রাসীরা কোনো দলের নয়। যারা অপরাধের পথ থেকে ফিরে আসতে চান, তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
