কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু, আরেকজন নিখোঁজ

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে ইয়াসিন খান (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ইব্রাহিম খান (২৪) নামে আরেক পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনই ঢাকার কুড়িল-আফতাবনগর এলাকার বাসিন্দা এবং একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু, আরেকজন নিখোঁজ

জানা যায়, পাঁচজনের একটি দল কোম্পানির বার্ষিক ভ্রমণে কক্সবাজারে এসে সাগরে গোসল করতে নামেন। ওই এলাকায় গোসল বিপজ্জনক হওয়ায় লাল পতাকা টানানো ছিল। কিন্তু সতর্কতা উপেক্ষা করে পানিতে নামার পর তারা স্রোতের কবলে পড়েন। তিনজন তীরে উঠতে পারলেও ইয়াসিন ও ইব্রাহিম সাগরের গর্তে আটকে যান।

পরে লাইফগার্ড কর্মীরা ইয়াসিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিখোঁজ ইব্রাহিমকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সি-সেইফ লাইফগার্ড সদস্যরা অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top