বিনা খরচে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার দক্ষ কর্মী পাঠানোর সুযোগ

বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। আলোচনার মাধ্যমে এসব কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার সুনামগঞ্জে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশযাত্রা প্রতিরোধবিষয়ক এক মতবিনিময়সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিদেশ যেতে হলে শুধু আগ্রহ থাকলেই হবে না, সংশ্লিষ্ট কাজ ও ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। কর্মীদের প্রশিক্ষণ দিয়ে বৈধ পথে বিদেশে পাঠাতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সুনামগঞ্জে কারিগরি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।

বিনা খরচে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

অবৈধ পথে বিদেশযাত্রা ও দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। দালালদের শনাক্ত করে তাদের নাম-ঠিকানা সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, অবৈধ পথে ইউরোপে যাওয়ার ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি দক্ষতা ও বৈধ অভিবাসনের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top