সৌদি আরব ম্যাচে ইয়ামালের খেলা নিয়ে ধোঁয়াশা ,
বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে সৌদি আরবের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। তবে ম্যাচটির আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। তিনি পুরো ম্যাচ খেলবেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন স্পেন কোচ Luis de la Fuente।

কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন Lamine Yamal। তবে শুরু থেকে নয়, বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। স্পেনের আক্রমণে কিছুটা গতি আনলেও গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি।
রোববার সৌদি আরবের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে জানান, ইয়ামাল এখন ভালো অনুভব করছে। তবে তিনি কতক্ষণ খেলবেন, তা ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করায় স্পেনের ওপর চাপ বেড়েছে। তাই সৌদি আরবের বিপক্ষে আক্রমণে আরও কার্যকর ফুটবল খেলতে চায় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। কোচের মতে, প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে বলের গতি ও আক্রমণের ধার বাড়ানোই হবে দলের প্রধান লক্ষ্য।
এদিকে ইয়ামালকে ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। সৌদি আরবের বিপক্ষে স্পেনের প্রথম একাদশে তার নাম থাকবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
