সীতাকুণ্ডে বিজনেস ফোরামের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডে পৌরসদরের ব্যাবসায়ীদদের নিয়ে নবগঠিত “বিজনেস ফোরামের” ঈদ পুণর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বুধবার ( ১১ জুন) সকাল ১১টায় পৌরসদরের ডায়মন্ড কমিউনিটি সেন্টারে
ফোরামের উপদেষ্টা ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং ফোরামের আহ্বায়ক সাবেক কাউন্সিলর রায়হান উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী জসিম উদ্দিন আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মিজানুর রহমান ও বিশিষ্ট শিক্ষাবিদ অও সমাজ সেবক চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষন পরিষদের সভাপতি এড. মাওলানা তাওহিদুল হক চৌধুরী, সাবেক কাউন্সিলর আবু তাহের,প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত,সেক্রেটারী কাইয়ুম চৌধুরী, তরুন উদ্যোক্তা হাফেজ আলী আকবর, শামছুল হুদা ও ফোরামের উপদেষ্টা আবুল হোসেন, এড মোস্তফা নুর, প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top