সবাইকে কাপ্তাই হ্রদের প্রতি যত্নশীল হতে হবে: এমপি দীপেন দেওয়ান

রাঙামাটিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাঙামাটিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা পরিষদের এনেক্স ভবনে মৎস্য অধিদপ্তর ও জেলা পরিষদের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ও বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সবাইকে কাপ্তাই হ্রদের প্রতি যত্নশীল হতে হবে: এমপি দীপেন দেওয়ান

দীপেন দেওয়ান বলেন, পার্বত্যাঞ্চলের মানুষের জীবিকার বড় অংশ কৃষি ও মৎস্যনির্ভর। কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে গবেষণা, হ্রদের নাব্যতা রক্ষা এবং হারিয়ে যাওয়া মাছের প্রজনন স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। মৎস্য খাতে উদ্যোক্তা তৈরি হলে বেকারত্বও কমবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে অনুষ্ঠানে তিন সেরা মাছচাষিকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। তারা হলেন লংগদুর মো. মঞ্জুরুল হক, বাঘাইছড়ির মো. লোকমান হোসেন ও সদর উপজেলার শভ শংকর চাকমা।

এর আগে হ্যাপির মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top