লোহিত সাগর ঘিরে হুথিদের প্রস্তুতির নির্দেশ ইরানের: রয়টার্স

যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালী বন্ধের প্রস্তুতি নিতে ইয়েমেনের হুথি গোষ্ঠীকে নির্দেশ দিয়েছে তেহরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের শীর্ষ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং হুথিদের কাছে প্রয়োজনীয় বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। তবে বার্তাটি কীভাবে বা ঠিক কখন পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হুথিদের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স

হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, বাব আল-মান্দেব প্রণালী ঘিরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে। নির্দেশ পেলেই জাহাজ চলাচল লক্ষ্য করে অভিযান শুরু করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর পাশাপাশি বাব আল-মান্দেবও অচল হয়ে পড়লে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি রুট একসঙ্গে বাধাগ্রস্ত হবে। এতে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে।

এদিকে সাম্প্রতিক সময়ে হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনাও বেড়েছে। আঞ্চলিক বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত আরও বিস্তৃত হলে লোহিত সাগর হয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনও বড় ঝুঁকিতে পড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top