রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত প্রশিক্ষণকেন্দ্র

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একটি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কেন্দ্রটির গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়েছে।

শুক্রবার দুপুরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন জানান, আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর-এর অর্থায়নে এবং এনজিও সংস্থা সিএনআরএস পরিচালিত স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে দুর্বৃত্তরা আগুন দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রশিক্ষণ কেন্দ্রে আগুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনী ও এপিবিএনের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে প্রশিক্ষণ কেন্দ্রের নথিপত্র, আসবাবপত্র এবং বিভিন্ন প্রশিক্ষণ ও চিকিৎসাসামগ্রী পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top