রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের

চিরনিদ্রায় শায়িত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ মিরসরাইয়ে নেওয়া হয়।

শেষ বিদায়ে চিরনিদ্রায় ইঞ্জিনিয়ার মোশাররফ

জানাজায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে ও সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল বলেন, “আজ মিরসরাইবাসীর জন্য অনেক কষ্টের দিন। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি সারাজীবন চট্টগ্রাম ও মিরসরাইয়ের উন্নয়নে কাজ করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।”

জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওইদিন বিকেলে গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top