মাদক কারবারে অবৈধ সম্পদ অর্জন, কারাগারে ইউপি সদস্য

কক্সবাজারের টেকনাফ উপজেলার এক ইউপি সদস্য মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সাড়ে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৬ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নুরুল হুদা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলা লেদা পশ্চিম পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

মাদক কারবারে অবৈধ সম্পদ অর্জন, কারাগারে ইউপি সদস্য

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নুরুল হুদাকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৫৩৭ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা যায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল হুদার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে নুরুল হুদার নামে ২ কোটি ৬৬ লাখ ৪২ হাজার ৩৩৩ টাকার স্থাবর এবং ২৩ লাখ ৯৩ হাজার ৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তার নামে ২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ৩৩৭ টাকার সম্পদ থাকার তথ্য পায় দুদক। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস পাওয়া যায় ১৯ লাখ ১০ হাজার টাকা। দুদকের হিসাব অনুযায়ী, তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৩৩৭ টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top