মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ‘গডজিলা’ অভিনেত্রী

গডজিলা’ সিরিজের দুটি চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৮ বছর।

স্থানীয় শেরিফ কার্যালয় জানিয়েছে, একটি হোন্ডা অ্যাকর্ড নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে কালভার্টে আঘাত করলে কেলি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়িচালক আহত হলেও তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে।

‘গডজিলা ভার্সেস কং’ ও ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রে ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন কেলি। জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী এই অভিনেত্রী ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়নও পেয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top