মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়লেন না ট্রাম্প, শুরু বিতর্ক

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের শিরোপা জয়ের আনন্দের মাঝেই আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চে অবস্থান করায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

ফাইনালে ট্রাম্প স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা উপভোগ করেন। ম্যাচ শেষে ইনফান্তিনোর সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে উঠে দুই দলের খেলোয়াড়দের পদক পরিয়ে দেন এবং স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন।

তবে ট্রফি হস্তান্তরের পর স্পেনের খেলোয়াড়রা যখন উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনও ট্রাম্প মঞ্চে অবস্থান করেন। ফিফার কর্মকর্তারা এবং ইনফান্তিনো তাকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালেও তিনি শেষ পর্যন্ত খেলোয়াড়দের পাশেই থেকে উদযাপনের মুহূর্তে অংশ নেন।

এর আগেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময় একই ধরনের আচরণ করেছিলেন ট্রাম্প। ফলে বিশ্বকাপের ফাইনালেও তার উপস্থিতি ও মঞ্চ না ছাড়ার ঘটনাটি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top