বিশ্বকাপে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করবেন রাফিনিয়া
ইনজুরির কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের রাইট উইঙ্গার Raphinha। ব্রাজিল নকআউট পর্বে উঠলেও প্রথম ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবে শেষ ষোলো নিশ্চিত হলে ওই ম্যাচে মাঠে নামার আশা করছেন Raphinha।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাফিনিয়া জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে দলে ফিরতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। তিনি বলেন, প্রতিদিন কঠোর পরিশ্রম করাই তাঁর অভ্যাস এবং ইনজুরি সেই মানসিকতায় কোনো পরিবর্তন আনবে না। সতীর্থদের পাশে থেকে বিশ্বকাপে দলের লক্ষ্য পূরণে অবদান রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ব্রাজিলের জার্সির মর্যাদা রক্ষা এবং সমর্থকদের আনন্দ দেওয়ার দায়িত্বের কথাও উল্লেখ করেন এই তারকা ফুটবলার। তাঁর ভাষায়, তিনি মানসিকভাবে দৃঢ় আছেন এবং যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চান।
এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে রাফিনিয়ার পরিবর্তে কে খেলবেন, তা এখনও স্পষ্ট করেননি ব্রাজিল কোচ Carlo Ancelotti। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ১৯ বছর বয়সী উইঙ্গার Ryan শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। সে ক্ষেত্রে Luiz Henriqueকে বেঞ্চে দেখা যেতে পারে।
