বাইপাস চার্জিং কী, কেন স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে গুরুত্বপূর্ণ?

স্মার্টফোনে জনপ্রিয় হচ্ছে বাইপাস চার্জিং প্রযুক্তি, মিলছে ব্যাটারি সুরক্ষার সুবিধা,

স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং ব্যাটারির কার্যক্ষমতা দ্রুত কমে যাওয়ার সমস্যা সমাধানে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এই প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ সময় গেম খেলা বা ভারী কাজের সময়ও ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং ব্যাটারির ওপর চাপ কমানো সম্ভব হয়।

ইনফিনিক্সের তৈরি বিভিন্ন মডেলের স্মার্টফোনে বাইপাস চার্জিং প্রযুক্তি রয়েছে

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফিনিক্স বাংলাদেশ জানায়, তাদের জিটি ৩০ প্রো, নোট ৬০ সিরিজ এবং নতুন হট ৭০ মডেলের স্মার্টফোনে বাইপাস চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, সাধারণভাবে ফোন চার্জ করার সময় বিদ্যুৎ প্রথমে ব্যাটারিতে জমা হয় এবং পরে সেখান থেকে ফোন প্রয়োজনীয় শক্তি গ্রহণ করে। চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করলে ব্যাটারিকে একই সঙ্গে চার্জ ও ডিসচার্জ হতে হয়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির কার্যকারিতা কমে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, উচ্চ ক্ষমতার গেম বা ভারী অ্যাপ ব্যবহারের সময় প্রসেসরের শক্তি চাহিদা বাড়ে। এ অবস্থায় বাইপাস চার্জিং প্রযুক্তি ব্যাটারির ব্যবহার কমিয়ে ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, স্মার্টফোনে দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখা এবং গেমিং পারফরম্যান্স উন্নত করার ক্ষেত্রে বাইপাস চার্জিং প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top