বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর এবার ধীরগতির ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানার শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও হারাতে পারে প্যাট কামিন্সের দল।

টেস্টের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে চার ওভার কম বোলিং করেছে অস্ট্রেলিয়া। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হতে পারে। সে হিসাবে একজন খেলোয়াড়ের জরিমানা প্রায় ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার, আর পুরো দলের ক্ষেত্রে তা প্রায় ৪৪ হাজার ডলার হতে পারে।

তবে শাস্তি চূড়ান্ত নয়। ম্যাচ রেফারি আবহাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা ও ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। ডারউইনের প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়া অস্ট্রেলিয়ার জন্য কিছুটা সুবিধা দিতে পারে।

শুধু জরিমানাই নয়, চার ওভার কম বোলিংয়ের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার পয়েন্ট কাটা যাওয়ারও আশঙ্কা রয়েছে। বর্তমানে ৮৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার জন্য এটি বড় ধাক্কা হতে পারে।

অন্যদিকে বাংলাদেশও একপর্যায়ে ওভার রেটে পিছিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৫৩ ওভারে শেষ হয়ে যাওয়ায় নির্দিষ্ট নিয়মে শাস্তি থেকে বেঁচে গেছে। ফলে ডারউইনে হারের পর মাঠের বাইরেও চাপের মুখে পড়েছে অস্ট্রেলিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top