ফটিকছড়িতে ২টি পরিত্যক্ত বন্দুক উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১১ নম্বর সুয়াবিল ইউনিয়নের সোভনছড়ি গ্রামের বনাঞ্চলের পাহাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পাশে খড়ের গাদার সঙ্গে ফেলে রাখা অবস্থায় বন্দুক দুটি উদ্ধার করা হয়।

ফটিকছড়িতে ২টি পরিত্যক্ত বন্দুক উদ্ধার

ভুজপুর থানাধীন উদালিয়া তদন্ত কেন্দ্রের এসআই জ্যোতিষ চন্দ্র দেব গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের উপস্থিতিতে মালিকানাবিহীন বন্দুক দুটি জব্দ করেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, উদ্ধার করা বন্দুক দুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top