পেপ গার্দিওলাকে ছাড়াই ম্যানচেস্টার সিটি নতুন শুরু

গার্দিওলা-পরবর্তী ম্যানচেস্টার সিটির নতুন চ্যালেঞ্জ

এক দশক পর পেপ গার্দিওলাকে ছাড়াই নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। তাঁর অধীনে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতা সিটির দায়িত্ব এবার এনজো মারেস্কার হাতে।

গার্দিওলার ফুটবল দর্শন ধরে রেখে দলকে নতুনভাবে সাজানোর চ্যালেঞ্জ মারেস্কার সামনে। আর্লিং হালান্ডের মতো তারকা ফরোয়ার্ডের পাশাপাশি রদ্রি, এলিয়ট অ্যান্ডারসন, রায়ান চেরকি ও নিকো ও’রাইলির মতো খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল পেয়েছেন তিনি।

পেপ গার্দিওলাকে ছাড়াই ম্যানচেস্টার সিটি নতুন শুরু

তবে বার্নার্ডো সিলভা ও জন স্টোনসের বিদায়ে অভিজ্ঞতার ঘাটতি তৈরি হয়েছে। গার্দিওলার দীর্ঘদিনের প্রভাবের পর নতুন কোচের অধীনে দল কত দ্রুত মানিয়ে নিতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন।

আগামী ২৩ আগস্ট মৌসুমের প্রথম ম্যাচে নিজেদের মাঠে বোর্নমাউথের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top