পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি সন্দেহভাজন নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে একজন নিহত এবং দুজন আহত হন।

মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, পরিচিত চোরাচালান রুটে অভিযান চালিয়ে নৌযানটিকে লক্ষ্যবস্তু করা হয়। তবে নৌযানটিতে মাদক ছিল কি না, সে বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

ট্রাম্প প্রশাসনের দাবি, লাতিন আমেরিকার মাদক চক্রের বিরুদ্ধে ‘সশস্ত্র সংঘাতের’ অংশ হিসেবেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। তবে সমালোচকরা এর বৈধতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অধিকাংশ ফেন্টানিল স্থলপথে মেক্সিকো সীমান্ত দিয়ে আসে।

এদিকে সাম্প্রতিক এসব বোট স্ট্রাইক নিয়ে আইনপ্রণেতা ও সামরিক আইন বিশেষজ্ঞদের সমালোচনা বাড়ছে। বিশেষ করে বেঁচে যাওয়া ব্যক্তিদের ওপর দ্বিতীয়বার হামলার অভিযোগকে তারা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top