Total Views: 2

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, পুড়ল ৩ হাজার হেক্টর বন
তীব্র দাবদাহে বেলজিয়ামে স্মরণকালের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ৩ হাজার হেক্টর পিটল্যান্ড ও পাইন বন পুড়ে গেছে। আগুনের কারণে সীমান্ত এলাকার প্রায় ৬০০ বাসিন্দা ও পর্যটককে সরিয়ে নেওয়া হয়।
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, উত্তর গোলার্ধজুড়ে বর্তমানে চরম আবহাওয়া বিরাজ করছে। কোথাও দাবদাহ ও দাবানল, আবার কোথাও ভারী বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে। বিজ্ঞানীদের মতে, এই পরিস্থিতির পেছনে দীর্ঘস্থায়ী উচ্চচাপ, শুষ্ক মাটি ও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন বড় ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর প্রভাব থাকলেও ইউরোপের বর্তমান তীব্র দাবদাহের প্রধান কারণ বৈশ্বিক উষ্ণায়ন।
