ঢাকার জলাবদ্ধতা কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত উত্তরে তিনি জানান, স্বল্পমেয়াদি উদ্যোগের মধ্যে নর্দমা, বক্স কালভার্ট ও খাল থেকে পলি ও বর্জ্য অপসারণ, পোর্টেবল পাম্পে জল নিষ্কাশন, ক্যাচপিট ও গ্রেটিং স্থাপন, এমার্জেন্সি রেসপন্স টিম গঠন এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলছে।

মধ্যমেয়াদি পরিকল্পনায় খাল পুনরুদ্ধার ও উন্নয়ন, জিয়া সরণী ও শ্যামপুর খালের পানি নিষ্কাশনের জন্য আউটলেট নির্মাণ, এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনায় প্রায় ৫০ কিলোমিটার খাল উন্নয়ন, নতুন ওয়ার্ডে ড্রেনেজ ও সড়ক উন্নয়ন, ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, পাম্প স্টেশন ও আউটলেট নির্মাণ, ইউটিলিটি ডাক্ট স্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ রয়েছে।

মন্ত্রী আরও বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর জলাবদ্ধতা সমস্যা ধাপে ধাপে সমাধান করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top