জয়পুরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

জয়পুরহাটে ছাত্রদলের ‘প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে ‘প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল’ করেছে জেলা ছাত্রদল।

সোমবার (২২ জুন) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের মিছিল

মিছিলে জেলা ছাত্রদল ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে প্রতিবাদ জানান।

মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সহ-সভাপতি হারুনুর রশীদ হারুন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আরেফিন ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও তার সহযোগীরা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি ও জনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব কার্যক্রম কঠোরভাবে দমনের দাবি জানান তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিয়ে কর্মসূচি শেষ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top