চট্টগ্রাম বন্দরে ক্রেনের তার ছিঁড়ে ট্রেইলারের ওপর পড়ল কনটেইনার

চট্টগ্রাম বন্দরে কনটেইনার খালাসে দুর্ঘটনা, গ্যান্ট্রি ক্রেনের তার ছিঁড়ে ক্ষয়ক্ষতি

চট্টগ্রাম বন্দরের সিসিটি-৩ জেটিতে কনটেইনার খালাসের সময় গ্যান্ট্রি ক্রেনের তার ছিঁড়ে একটি অপারেশনাল দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) রাতে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরে ক্রেনের তার ছিঁড়ে ট্রেইলারের ওপর পড়ল কনটেইনার

বন্দর সূত্র জানায়, আমদানি করা একটি ৪০ ফুট কনটেইনার নামানোর সময় ক্রেনের তার ছিঁড়ে সেটি নিচে থাকা একটি প্রাইম মুভারের ওপর পড়ে। এতে ক্রেন, কনটেইনার ও প্রাইম মুভার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কনটেইনারের ভেতরে থাকা বড় গাছের গুঁড়িও বাইরে ছিটকে পড়ে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দুর্ঘটনার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং ক্ষতিগ্রস্ত কনটেইনার অপসারণ ও উদ্ধার কার্যক্রম শুরু হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, রোববার থেকে ক্ষতিগ্রস্ত ক্রেনের মেরামত কাজ শুরু হবে। এছাড়া সিসিটি-৩-এর দুর্ঘটনাস্থল ছাড়া বন্দরের অন্য সব বার্থে কনটেইনার খালাস ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top