চট্টগ্রাম নগরীর গণপরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রবিবার নগরীর রবিবার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এ অভিযান পরিচালনা করেন। ‘থামছে না ভাড়া নৈরাজ্য’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ।

অভিযানে নগরীর ৩নং রুট, কাজির দেউড়ি, সিআরবি ও আমবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩টি মামলায় ৩৫ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে বেশ কিছু পরিবহনকেও জরিমানা করা হয়।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে। একইসাথে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে অনেক গণপরিবহনকে জরিমানার আওতায় আনা হয়েছে।
