চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামে দুটি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) ভোরে নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসিনা নগরীর ব্যাটরি গলি এলাকার বাসিন্দা। সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ জানান, হাসিনা পাঁচলাইশ থানার একটি সিআর মামলায় নেগোশিয়েবল ইনন্স্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই ধারায় আনোয়ারা থানার আরেকটি সিআর মামলায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top