চট্টগ্রামে চোরচক্রের দুই সদস্য আটক

চট্টগ্রাম নগরীতে একাধিক বাসায় চুরির ঘটনায় জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. খোরশেদ (৩০) ও ইসমাইল হোসেন (৩৮)। পুলিশ জানায়, গত ৭ জুন হিলভিউ আবাসিক এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর ফ্ল্যাটে চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তাদের গ্রেফতার করা হয়।

প্রথমে হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে খোরশেদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজারের রাজনগর এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করা হয়।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৫ ভরি গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া নগরীর আমবাগান এলাকার একটি আস্তানা থেকে রুপার অলংকার, পার্স, মোবাইল ফোন এবং নগদ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতার দুজন একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top