
চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকার হিজরা খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত যুবকের নাম বিদ্যুৎ মিয়া। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তার বাড়ি গাইবান্ধায় বলে জানিয়েছে চকবাজার থানা পুলিশ। ওই এলাকায় জলাবদ্ধতা প্রকল্পে শ্রমিক হিসাবে কাজ করছিলেন বিদ্যুৎ মিয়া।

স্থানীয় বাসিন্দা আহসান হাবিবুল আলম বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
