মোঃ জয়নাল আবেদীন: জুলাই-আগস্টে আমাদের ভাইয়েরা জীবন উৎসর্গ করেছেন।বুকের পাঁজরে গুলি করে তাদের বুক ঝাঁঝরা করে দেয়া হয়েছিল।ফ্যাসিস্ট সরকার হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছিল।যারা জাতির ওপর ১৬ বছর জুলুম নির্যাতন করেছিল।এতেই অবৈধ সরকার ক্ষান্ত হননি একের পর এক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দিয়ে মেরেছিল।১৬ বছর আমরা যা করতে পারিনি, আমাদের সংগ্রামী ভাইয়েরা,সন্তানেরা,যুবকরা,শ্রমিকেরা, সাংবাদিকরা,শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে জীবন দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে।
আজ ৫ ই আগস্ট মঙ্গলবার সকালে সীতাকুণ্ড পৌরসভার কলেজ রোড সম্মুখে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণ অভ্যুত্থান বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট কর্তৃক গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া।

গত অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু তাহের এর সঞ্চালনায় এবং জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও জামায়াত ইসলামী মনোনীত চট্টগ্রাম -০৪ আসনের প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রাশেদুল ইসলাম, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী,এডভোকেট আশরাফ,উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন, সীতাকুণ্ড শহর সাথী শাখার সভাপতি মোঃ আশরাফ হোসেন সহ প্রমুখ।
সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস থেকে গণমিছিল শুরু হয়ে কলেজ রোড সম্মুখে শেষ হয়।এরপর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন।
