কক্সবাজার রুটে ৫ দিন ট্রেন চলাচল বন্ধ, কোটি টাকার ক্ষতি

কক্সবাজার রুটে ৫ দিন ট্রেন বন্ধ, প্রায় কোটি টাকার ক্ষতি

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে টানা পাঁচ দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল।

ভারী বৃষ্টিতে জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশে প্রায় দুই ফুট রেললাইন পানির নিচে তলিয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ।

এ সময় অগ্রিম কাটা ১১ হাজার ৩৩৭টি টিকিট ফেরত নেওয়া হয়। যাত্রীদের টিকিট বাবদ মোট ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা ফেরত দিতে হয়েছে, যা রেলওয়ের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

কক্সবাজার রুটে ৫ দিন ট্রেন চলাচল বন্ধ, কোটি টাকার ক্ষতি

 

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, অতিবৃষ্টিতে রেললাইন পানির নিচে চলে গেলেও বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়নি। পানি নেমে যাওয়ার পর সরেজমিন পরিদর্শন শেষে ট্রেন চলাচল আবার স্বাভাবিক করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ১৯৯৫ সালের ড্রেনেজ মহাপরিকল্পনায় জলাবদ্ধতা নিরসনের সুপারিশ থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। এ কারণে ভারী বর্ষণে রেললাইন পানির নিচে তলিয়ে ট্রেন চলাচল ব্যাহত হয়।

এদিকে, চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েলগেজে উন্নীতকরণ প্রকল্পের আওতায় নিচু এলাকায় রেললাইন উঁচু করা হবে। এতে ভবিষ্যতে এমন পরিস্থিতি অনেকটাই এড়ানো সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top