ইতিহাসে গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি

ইতিহাসের সামনে স্কালোনি, অপেক্ষায় অনন্য এক বিশ্বকাপ রেকর্ড

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা ফুটবল ছিল কঠিন এক সন্ধিক্ষণে। সেই সময় অনেকের কাছে অপ্রত্যাশিত সিদ্ধান্ত হিসেবে জাতীয় দলের দায়িত্ব পান লিওনেল স্কালোনি। তবে কয়েক বছরের মধ্যেই তিনি বদলে দেন আলবিসেলেস্তেদের ভাগ্য, এনে দেন কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপের শিরোপা।

এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা। রবিবার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে জয় পেলে শুধু দলই নয়, ব্যক্তিগতভাবেও ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন স্কালোনি।

ইতিহাসে গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দেশ টানা দুইবার শিরোপা জিতেছে—১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল। আর্জেন্টিনা এবার সেই বিরল কীর্তির সামনে দাঁড়িয়ে।

কোচ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের নজির আরও বিরল। ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র ইতালির ভিত্তোরিও পোজ্জোই এই কৃতিত্ব দেখিয়েছেন। স্কালোনির সামনে এখন সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ।

ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে স্কালোনি হবেন বিশ্বকাপ ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ, যিনি টানা দুটি বিশ্বকাপ জিতবেন। আর আধুনিক ফুটবল যুগে এমন অর্জনের প্রথম কোচ হিসেবেও নিজের নাম লেখাবেন তিনি।

তাই স্পেনের বিপক্ষে এই ফাইনাল শুধু শিরোপার লড়াই নয়, স্কালোনির জন্যও ইতিহাস গড়ার এক বিরল মঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top