আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের জন্য সুখবর, জানালেন শিক্ষামন্ত্রী

ভারি বর্ষণ, বন্যা ও বৈরি আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল থাকায় সংশ্লিষ্ট দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ, সংসদে শিক্ষামন্ত্রী

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও প্রতিকূল পরিস্থিতির কারণে যেসব পরীক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষা দিতে পারেননি, তারাও বিশেষ ব্যবস্থায় অভিন্ন প্রশ্নপত্রে পরবর্তীতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই কোনো পরীক্ষার্থী যেন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের ঘটনায় দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির কারণে সব পরীক্ষার্থীকে ওই দুটি প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top