হালদা নদীতে অভিযান, ২০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ঘনফুট বালু জব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও বালু তোলার সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, ভূজপুর থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

হালদা নদীতে বিশেষ অভিযান, ২০ হাজার ঘনফুট বালু জব্দ

অভিযানে নদী থেকে উত্তোলন করে রাখা বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু ফ্ল্যাশিং আউটের মাধ্যমে আবার হালদা নদীতে ফেলে দেওয়া হয়।

এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করে নষ্ট করা হয়েছে। নদীর পরিবেশ ও স্বাভাবিক প্রবাহ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top