হজ শেষে ফিরলেন ২৫,৩৭৭ বাংলাদেশি, সৌদিতে মৃত্যু ৪৫ হাজির

হজ শেষে ফিরলেন ২৫,৩৭৭ বাংলাদেশি, সৌদিতে মৃত্যু ৪৫ হাজির ,

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬২টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৫ হাজার ৩৭৭ জন বাংলাদেশি হজযাত্রী। একই সময়ে সৌদি আরবে ৪৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।\

হজ শেষে ফিরলেন  বাংলাদেশি
হজ শেষে ফিরলেন বাংলাদেশি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিন অনুযায়ী, মৃতদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১১ জন ইন্তেকাল করেছেন।

দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২ হাজার ৮৭৭ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭ হাজার ৮৯৬ জন, সৌদি এয়ারলাইনস ৯ হাজার ৭৩০ জন এবং ফ্লাইনাস ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে পৌঁছে দিয়েছে।

এদিকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ২৫১ জন হজযাত্রী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top