স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় মা-মেয়েকে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পাওনা টাকার স্ট্যাম্প চুরি করতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্বীকার করেছে প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়া।

পুলিশ জানায়, অভিযুক্তকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি ও নিহত এনি বড়ুয়ার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা যায়, স্ট্যাম্প চুরির উদ্দেশ্যে ঘরের পেছনে লুকিয়ে থাকা অবস্থায় তাকে দেখে ফেলেন গৃহকর্ত্রী এনি বড়ুয়া। এ সময় তিনি চিৎকার করলে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। পরে মায়ের চিৎকার শুনে ঘটনাস্থলে এলে তার মেয়ে প্রিয়ন্তি বড়ুকেও হত্যা করে অভিযুক্ত।

ঘটনার পর পুলিশ ডিবি ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top